1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

দুদকের অভিযানের খবরে পালালো ভুয়া চিকিৎসক, ক্লিনিক সিলগালা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

সাব্বির মির্জা তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট বাজারে নাজমা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। তবে অভিযানের খবরেই পালিয়ে যান এক ভুয়া চিকিৎসক।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের অভিযানের পর তাড়াশের সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচানা করে ক্লিনিকটি সিলগালা করে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন।

দুদক ও ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট দানেশ খাঁন নিউ মার্কেটে অবস্থিত নাজমা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে দুদক। এ সময় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক লাইসেন্সের নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম দেখতে দেখা যায়। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, নানা অনিয়মের তথ্যের ভিত্তিতে আমাদের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি টিম স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করি। এ সময় তাদের বিভিন্ন অনিয়ম পাই। এছাড়াও সেখানে একজন ভুয়া চিকিৎসকও ছিলেন। কিন্তু তিনি খবর পেয়েই পালিয়ে যান। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আগামীকাল প্রতিবেদন দেব।

এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোক্তার হোসেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park