1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তৃৃণমুল রাজনীতি থেকে উঠে আসা স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

সোহরাওয়ার্দী হোসেন:
৬৬ সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী)আসনে স্বতন্ত্র প্রতীক ঈগল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস স্থানীয় সরকারেও অভিজ্ঞতা সম্পন্ন দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং ২১ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ৫ জানুয়ারীর নির্বাচনে রহস্যজনক কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হন। তবে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন,দলীয় বা সরকারের কোন দায়িত্ব না থাকলেও তিনি সকল দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে দ্বিতীয় বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের পদে নিয়োগ দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি গত ২৮ শে নভেম্বর ২০২৩ সালে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে সাক্ষাৎকারের জন্য গেলে তিনি গণমাধ্যমকে বলেন।আমার সময় এলাকায় অনেক বড় বড় উন্নয়ন করা হয়েছে। উল্লেখ যোগ্য উন্নয়নের মধ্যে জাতীয় প্রতিষ্ঠান করা হয়েছে,মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ,ভ্যাটেনারী কলেজ,
নারী শিক্ষা উন্নয়নের জন্যে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ, রাস্তা ঘাট,শত শত মাদ্রাসা, মসজিদ, ঈদ গাহ মাঠ, বিদ্যুৎতের উন্নয়ন ইত্যাদি।
তিনি আরো বলেন, জনগণের উপরে আমার আস্থা আছে বলেই আমি নির্বাচনে এসেছি,
বেলকুচি চৌহালীর জনগণ আমাকে ভোট দেওয়ার জন্যে প্রস্তুত আছে। আমি বিশ্বাস করি সুস্থ নির্বাচন হবে, কারণ মাননীয় প্রধান মন্ত্রী যাদের নৌকা দিয়েছে তাদের বিরুদ্ধে ত্যাগী নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছে। আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বেলকুচি- চৌহালীর মানুষ, বিশেষ করে কৃৃষক, শ্রমিক, তাতী, ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

আরো বলেন : আপনারা জানেন যে বেলকুচি চৌহালী নদী ভাংগন এলাকার মানুষের ঘর বাড়ি রক্ষার্থে যে যে পদক্ষেপ নেওয়া দরকার নিবো, এবং বেলকুচির তাতশিল্প আজ ধংসের পথে। পূর্ন উজ্জিবিত করা জন্যে যে যে পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ আমি স্বতন্ত্র থেকে এমপি হলে এগুলো সবই করব।
বিগত দশ বছরের রাস্তা ঘাটের যেগুলো উন্নয়ন হয় নাই, সেগুলো উন্নয়ন করবো।
অর্থাৎ আমি মন্ত্রী থাকা অবস্থায় যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলাম মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আমি সেই কাজ গুলো করবো। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park