1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন

তৃতীয়বারের মতো জামায়াতের আমীর নির্বাচিত ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে রুকনদের [দলের সদস্য] সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তৃতীয়বারের মতো দলটির আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে আমীর ঘোষণা করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে দলটি।

দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতের সদস্যদের (রুকন) গোপন ব্যালটে আমীর নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান আমীর নির্বাচিত হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ওয়েবসাইটে অনুযায়ী, শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। পরবর্তিতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দয়িত্ব পালন করেন।

ওয়েবসাইটে আরও বলা আছে, ১৯৮৪ সালে শফিকুর রহমান জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হোন। ২০১৯ সালে রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রথমবারের মতো আমীর নির্বাচিত হন এবং ২০২২ সালে দ্বিতীয়বারের মতো পুনরায় আমীর নির্বাচিত হন। অদ্যবধি তিনি সংগঠনের আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park