1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে ৮০ লক্ষ টাকার গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০২ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি কভার্ডভ্যান থেকে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক মামলার আসামি বলছে র‌্যাব।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চরহামকুড়িয়া এলাকার নাটোর-বনপাড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটকরা হলেন-কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে আলামিন (২২) ও বাঙ্গরাবাজার উপজেলার চাবিতলা গ্রামের ইসমত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি কভার্ডভ্যানে গাঁজা বহন করার

গোপন সংবাদে র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে চরহামকুড়িয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর এক পর্যায়ে একটি কভার্ডভ্যান জব্দ করা হয়।

এরপর ওই কভার্ডভ্যানে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় কভার্ডভ্যানে থাকা আলামিন ও এরশাদকে।”

এ ঘটনায় তাড়াশ থানায় মামলা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে আগের দুইটি মাদকের মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park