1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে ৩ কোটি ৩৭ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯১ বার পঠিত

সাব্বির মির্জা (তাড়াশ)প্রতিনিধি:

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর অধীনে গত ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩ কোটি ৩৭ লাখ ২৪ হাজার ৮৯০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন এলাকার গ্রাহকরা। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বকেয়া প্রায় ২০ লাখ টাকা।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর তাড়াশ জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৪ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছে। গ্রাহকদের একটি অংশের বকেয়া বিল বেড়ে যাওয়ায় তাড়াশ জোনাল অফিসের পক্ষ থেকে বকেয়া পরিশোধের তাগাদা দিয়ে মাইকিং, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এমনকি বিদ্যুৎ বিভাগের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিল তোলার চেষ্টা করছেন।

সাড়া না পেয়ে সংশ্লিষ্ট বিভাগ গত ২০ দিনে ৩৫০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর পরও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিরাপদ দাস বলেন, গ্রাহকদের সচেতনতার অভাবে তাড়াশে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ তুলনামূলক বেশি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে গ্রাহকদের সময়মতো বিল পরিশোধ করে বিদ্যুৎ বিভাগকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park