1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তাড়াশে ৩ কিলোমিটার রাস্তায় দুর্ভোগ, উন্নয়ন নেই ‘এক যুগেও’

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁহাট থেকে হামকুড়িয়া ওয়াবদাবাধ পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার রাস্তাটি পাকাকরণ না হওয়ায় ৩টি গ্রামের ১৫ হাজার মানুষ চরম বিপাকে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ হাট থেকে হামকুড়িয়া ওয়াবদাবাধ পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার আঞ্চলিক রাস্তাটি পাকাকরণ না হওয়ায় বি-রৌহালী, মহেশ-রৌহালী ও পং-রৌহালী ওই ৩টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াতের জন্য চরম বিপাকে পড়েছে। বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তা দিয়ে গ্রামবাসীকে পায়ে হেঁটে চলাচল করতে হয়।

৩টি গ্রামের অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় উৎপাদিত কৃষিপণ্য বিখ্যাত নওগাঁ হাটে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যাতায়াতের জন্য ভ্যানে খাদ্যশস্য নিয়ে যেতে কয়েকগুন বেশি ভাড়া দিতে হয়।

রাস্তার মাঝখানে বি-রৌহালী গ্রামে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও পং-রৌহালী গ্রামে ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের আশা যাওয়ায় কষ্টের শেষ থাকে না। তাড়াশ উপজেলা শহরে যেতে ওই সামান্য আড়াই কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় সরাসরি যাতায়াত করা যায় না।

তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান জানান, হামকুড়িয়া থেকে নওগাঁ পর্যন্ত রাস্তার প্রকল্প জমা দেয়া হয়েছে, পাস হয়ে এলেই কাজ শুরু করে দেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park