1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পঠিত

সাব্বির মির্জা তারাশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে তাড়াশ উপজেলা জাতীয়তাবাদী দল ( বিএনপির)’র কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীদের এক আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক দল তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন , উপজেলা বিএনপির সাংগঠনিক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহ আলম ফকির, যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেন প্রমুখ।
পরে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স.ম.আফছার আলী বলেন, দীর্ঘ ১৬ বছর এই তাড়াশে বিএনপির কোন কর্মসূচি পালন করতে দেয়নি স্বৈরাচার আ’ লীগ সরকার। আজ সময় এসেছে তাই আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে দলীয় কর্মসূচি পালন করছি। শান্তি- শৃঙ্খলা বজায় রেখে সকল নেতা-কর্মী ও সমর্থকদের দলীয় কাজ করার আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park