1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে সাবেক এমপি মান্নান তালুকদারকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার সকালে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে ওই গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি স.ম.আফসার আলী।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য পারভেজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম আমিনুল ইসলাম টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহাদাত হোসেন ফকির, যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেনসহ আরো অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দলীয় নেতা-কর্মীদের ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়েছে।

ওই আন্দোলনে ছাত্র- শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করেছে শেখ হাসিনার সরকার। যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের
অপকর্মের বিচার এ বাংলার মাটিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park