1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে লেবুর দাম দ্বিগুণ বাড়ায় লেবু বর্জন করছে ক্রেতারা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৫০ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি:

পবিত্র রমজান মাস সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে লেবুসহ নানা ধরনের ফলের দাম বেড়েছে দ্বিগুণ। বাজারে লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। যা রোজা শুরুর আগেও ছিলো ৬০ থেকে ৭০ টাকা কেজি। এ মাসে রোজাদারদের জন্য অতি প্রয়োজনীয় লেবুসহ, তরমুজ, মাল্টা, আঙুর, কলা ও খেজুরসহ চিনি, অন্যান্য সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, ছোলা, বেগুন, ডাল, মুড়ি, এসব পণ্যের দাম বাড়ায় বেশির ভাগ ক্রেতারা এসব পণ্য না কিনে  ঘড়ে ফিরে যাচ্ছেন। কারণ বেশি দাম দিয়ে এসব পণ্য কেনার সামর্থ নেই সল্প আয়ের দিনমজুরদের। তাই অসন্তোষ প্রকাশ করছেন তারা।

ব্যবসায়ীদের দাবি- লেবুর মৌসুম না থাকায় এবং সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। উপজেলার তাড়াশ বাজারে ১ কেজি লেবু ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ রোজার আগের দিন পর্যন্ত এই লেবু ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া নওগাঁ, রানীরহাট, বারুহাস, মঙ্গলবাড়িয়া,   নাদোসৈয়দপুরসহ আশেপাশের বাজার গুলোতে একই মূল্যে এবং কেজি দরে বিক্রি হচ্ছে লেবু।

লেবু বিক্রেতা রুবেল, আব্দুল হাকিম,সেলিম জানায়- লেবুর মৌসুম কেবল শুরু হয়েছে। এরইমধ্যে আবার রমজান মাস। তাই লেবুর চাহিদাও বেশি। বেশি দামে কিনতে হচ্ছে লেবু। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

গতকাল তাড়াশ বাজার ঘুরে কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানাযায়- তারা বলেন কাঁচা মরিচ বাদে আলু, পেঁয়াজ, বেগুন, লেবুসহ সকল পণ্যের দাম এত বেশি যে আমাদের কেনার সামর্থ নাই।  যে তালিকা নিয়ে বাজারে এসেছি তার অর্ধেকও কিনতে পারিনি টাকা শেষ হয়ে গেছে। দিন মজুরের কাজ করে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন- এ ব্যাপারে বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park