1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে লিজকৃত পুকুরের মেয়াদ শেষ হলেও জোরপুর্বক দখল করে রাখার অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৬০ বার পঠিত

সাব্বির মির্জা (তাড়াশ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লীতে লিজকৃত পুকুরের মেয়াদ শেষ হলেও ইজারাদার জোরপুর্বক পুকুর দখল করে রাখায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ বেধে যেতে পারে।
পুকুরে মাছ চাষের ইজারা নামায় দেখা যায় , পাশ^বর্তী রায়গঞ্জ উপজেলার জানকিগাতী গ্রামের মোঃ আতাউর রহমান তাড়াশ উপজেলার তালম গ্রামের আবুল কাশেম গং এর কাছ থেকে ২১বিঘা পুকুর ৩০ মাসের জন্য ৮লাখ টাকায় ইজারা গ্রহন করেন।যার মেয়াদকাল ১৬ আগষ্ট ২০২১ইং তারিখ থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারী ২০২৪ইং তারিখে শেষ হবে।যার মেয়াদ বেশ কিছুদিন পুর্বেই শেষ হয়ে গেছে।
এ বিষয়ে আবুল কাশেম বলেন,সময় শেষ হলে ও এবং বার বার তাকে পুকুর ছেড়ে দেবার কথা বললে ও তাতে কর্নপাত করছেন না।বরং ইজারাদার আতাউর রহমান বলে বেড়াচ্ছেন বারাবারি করলে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে সিরাজগঞ্জ কোটে মামলা দিয়ে একটা একটা করে সাইজ করবে।
এদিকে ইজারাদার আতাউর রহমান মুটোফোনে জানান, পুকুর মালিকদের সংগে মৌখিক ভাবে ৭মাসের একটি চুক্তি রয়েছে ফলে আমি পুকুর ভোগদখল করব। আমার পুকুরের মেয়াদ শেষ হওয়ার পুর্বে কেহ এলে তাকে দেখে দেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park