1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

তাড়াশে যুবদলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর তাড়াশে এই প্রথম বারের মতো উপজেলা যুবদল, ছাত্রদল ও সকল পর্যা্ য়ের নেতা- কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনের ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক শান্তি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে (প্রেসক্লাব চত্বর) উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহাদাত হোসেন ফকিরের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেন, প্রমুখ।

দেশের শান্তি- শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে। আ’ লীগের দুঃশাসন আমলে যুবদলের নেতা কর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছে। এখন সময় এসেছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আ’লীগ নেত্রী দেশ ছেড়ে সকল নেতাকর্মীদের এতিম করে পালিয়েছে। যারা দেশে অবস্থান করছে তারাও পালাচ্ছেন। তাদের কোন ছাড় দেয়া হবে না। শান্তি সমাবেশে আ’ লীগ নেতাকর্মীদের মাঠে না এসে ঘরে থাকার আহবান জানান হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park