1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

তাড়াশে মধ্য রাতে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৩৮ বার পঠিত


সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মধ্যে রাতে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট বাজারে তাড়াশ রোড এলাকায় হাফিজুর মেসার্স ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক হাফিজুর রহমান বলেন, প্রতিদিনের মত রাত প্রায় সাড়ে এগারোটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই।

মঙ্গবার (২৬ মার্চ) সকাল ৮ টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দোকানে পিছনের দরজা ভাঙ্গা । তখন বাজরের অন্যদেরকে সাথে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখেন ভিতরের কীটনাশকের ঔষদের ফুল ৭টি কার্টুন নেই এবং তাকের উপরে রাখা দামী ঔষদগুলো নেই।

তিনি আরও বলেন চোরেরা বিকাশ,নগদের টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মূল্যের কীটনাশক নিয়ে গেছে।

উক্ত দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে একজন লোক দোকানে ভিতরে ঢুকে কীটনাশক ও ঔষদ বস্তায় তুলে নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাফিজুর রহমান।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি আর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে আশা করছি আমরা এ চুরির ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park