1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে ২ টি গরুবোঝাই নসিমন জব্দ : জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পঠিত


সাব্বির মির্জা, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ নসিমন গাড়িতে গরুবোঝাই করে চলাচলের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চালক কে জরিমানা ও গাড়ি দুটি জব্দ করেছে।

আজ মঙ্গলবার ( ৪ নভেম্বর) তাড়াশ পৌরসদরে এ ঘটনা ঘটে।

নসিমন গাড়ির চালকরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মৃত : মেহেরের ছেলে শফিকুল ইসলাম (৫৮) ও একই উপজেলার হাসঁমাড়ি গ্রামের বাসিন্দা মকবুল প্রামাণিকের ছেলে মোকলেসুর রহমান (৪২)।

তাদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৯ এর ২ ধারা মোতাবেক একজন কে নগদ ১৫ শ টাকা ও অপরজন কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়, দীর্ঘ দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার পার্শ্ববর্তী চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্য তাড়াশ পৌরসভার উপর দিয়ে বেপরোয়া গতিতে গরু বোঝাই অবৈধ নসিমন গাড়ি চলাচল করে থাকে।

সম্প্রতি এসব গাড়ি চাপায় ৫ জন নিহত হয়।
এতে করে বিক্ষুব্ধ হয়ে ওঠে তাড়াশের সচেতন মানুষ। তারা বিক্ষোভ মিছিল করে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেন।

এরপর থেকেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যবস্থা নিত মাঠে নামেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইন চার্জ( ওসি) মো: জিয়াউর রহমান বলেন, তাড়াশ পৌরসদর জনবহুল এলাকা। আমরা চালকদের বলেছি মান্নান নগর রোড দিয়ে বিকপ্ল পথে চলাচল করতে বলেছি। কিন্তু কেউ কেউ এসব নিষেধ তোয়াক্কা করছেনা।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অবৈধ নসিমন চলাচলের অপরাধে দুজন কে জরিমানা মানা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park