1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে বেগম জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার সকালে তাড়াশ দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপি’র সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে বেগম জিয়ার জন্মদিন পালিত হয়। এ সময় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়।

বেগম জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির নেতা- কর্মীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ছাত্ররা জীবন দিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।

তাঁরা আরো বলেন, দীর্ঘ ১৬ টি বছর আমরা বিএনপির দলীয় নেতা- কর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকীতে কোন কেক কাটতে দেয়নি স্বৈরাচারী আ’ লীগ সরকারের নেতারা। আজ সময় এসেছে। তাই বেগম জিয়ার জন্মবার্ষিকীতে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে আনন্দ ও উৎফুল্লর মধ্যে দিয়ে কেক কাটা হলো।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক মো. ছাইদুর রহমান, তথ্য ও গবেষক সম্পাদক এম. ছানোয়ার হোসেন সাজু, যুবদলের আহবায়ক মো. শাহাদত ফকির, যুগ্ম সিনিয়র আহবায়ক মো. রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদত হোসেন, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, যুগ্ম আহবায়ক মিলন খান, এস এম তারেক, মো. শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, খন্দকার শাহাদত হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park