1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন : পলাতক প্রেমিক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

তাড়াশ-রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন কলেজ ছাত্রী প্রেমিকা। এ ঘটনায় শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করছেন মেয়েটিকে এক নজর দেখার জন্য। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর গ্রামে।
এ ঘটনায় প্রেমিক আলাউদ্দিন (৩০) পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাঙালা বিভাগের এম.এ ক্লাসের ছাত্রী ও খামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে লাবনী আক্তারের (২৫) সাথে তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে আলাউদ্দিনের (৩০) ১৩ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।
প্রেমিক আলাউদ্দিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে বর্তমানে কর্মরত রয়েছেন।
লাবনী আক্তার বলেন, সম্পর্কের পর আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে গিয়ে স্বামী স্ত্রীর মতো সময় কাটাতো। সম্প্রতি বিয়ের কথা বললে আলাউদ্দিন নানা অজুহাতে সময় ক্ষেপন করতে থাকে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে সে এখানে অনশন করছেন।
প্রেমিক আলাউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, প্রেম ছিল অস্বীকার করবো না। কিন্তু মেয়েটির আরো কয়েক জায়গায় সম্পর্ক রয়েছে। যার ফলে বিয়ে করার প্রশ্নই ওঠে না। যা হয় আইনে সমাধান হবে।
তাড়াশ থানার ওসি(তদন্ত) মো: নূরে আলম বলেন, এখন পর্যন্ত কেউ এ সংক্রান্ত অভিযোগ করেনি। খোঁজ নিয়ে দেখছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park