1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তাড়াশে বস্তায় আদা চাষে স্বপ্ন বুনছেন বাহারাম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বস্তায় আদা চাষ শুরু করেছেন কৃষক বাহারাম প্রামানিক। বাহারাম উপজেলার সগুনা ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাহারাম মোড়ের বাসিন্দা। তারঁ নামেই ওই জায়গার নাম করণ হয়েছে বাহারাম মোড়। ঔষধি গুন সম্পূর্ণ মসলা জাতীয় ফসল আদা চাষে স্বপ্ন বুনছেন তিনি। আর তার এ কাজে সহযোগিতা করেছেন স্ত্রী শাহিদা বেগম। বাড়ির পিছনে পতিত,অনাবাদি জায়গায় আম বাগানের ছায়া তলে তিনি বস্তায় আদা চাষ শুরু করেছেন। ইতিমধ্যে আদার গাছ গুলো বেড়ে ওঠা শুরু করেছে। হয়তো বছরের শেষ ভাগে আদা সংগ্রহ করতে পারবেন এমনটাই আশা করেছেন তিনি। খাবারে স্বাদ বাড়াতে আদার জুড়ি নেই। ঔষধ শিল্পে কাঁচামাল হিসেবে আদার চাহিদা ব্যাপক। তাই সারা বছর বাজারে ভোক্তার কাছে আদার চাহিদা অনেক বেশি থাকে । সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাহারাম মোড়ে বাড়ির পিছনে পতিত অনাবাদি ছায়াযুক্ত স্থানে সারিবদ্ধ ভাবে প্রায় ২ হাজার ৫০০ বস্তায় আদা চাষ করেছেন কৃষক বাহারাম। ইতিমধ্যে রোপন করা আদা গাছ গুলো বেড়ে ওঠা শুরু করেছে। আদা চাষী বাহারাম বলেন, প্রথমে প্রতিটি বস্তায় পলি মাটির সাথে জৈব সার ও রাসায়নিক সার ভাল ভাবে মিশিয়ে বস্তায় ভর্তি করা হয়। পরে বস্তা গুলো সারি বদ্ধ করে রেখে প্রতিটি বস্তায় ২ থেকে তিনটি আদার বীজ রোপন করা হয়। বস্তার মাটি শুকিয়ে গেলে মাঝে মাঝে পানি দিয়ে বস্তা গুলো ভিজিয়ে দেয়া হয়। তিনি আরো বলেন, বস্তায় দেশি ও বিদেশি দুই ধরণের আদার চাষ করা হয়েছে। বস্তায় আদা চাষে তুলনামূলক রোগ বালাই ও খরচ কম।ছায়াযুক্ত হওয়ায় খরার কোন প্রভাব পড়েনা।প্রতি বস্তায় খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। এ বছর ওই বস্তা গুলো থেকে সাড়ে ৩ থেকে ৪ টন আদা উৎপাদনের আশা করা হচ্ছে। তাঁর দেখা দেখি আশে পাশের অন্য কৃষকরাও বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠেছেন বলে তিনি জানান। স্থানীয় কৃষক এরশাদ আলী বলেন, বাহারামের বস্তা পদ্ধতিতে আদা চাষ দেখে এলাকায় অনেকেই চাষ শুরু করেছেন। আবার কেউ কেউ চাষ করার প্রস্তুতি নিচ্ছেন। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বস্তায় আদা চাষ পদ্ধতি এ এলাকায় নতুন শুরু হয়েছে । বাহারাম মোড়ে বাহারামই প্রথম এ এলাকায় বস্তায় আদা চাষ শুরু করেছেন। তার দেখা দেখি অনেকেই এ পদ্ধতিতে আদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। তিনি আরো বলেন, বস্তায় আদা চাষ একটি আধুনিক পদ্ধতি। যা ফল বাগানে,পতিত জমিতে,বসতবাড়ির আনাচে কানাচে,এমনকি বাড়ির ছাদে চাষ করা যায়।যা প্রচলিত চাষাবাদের চেয়ে ফলন বেশি হয়।এ পদ্ধতিতে আদা চাষ হলে কৃষকরাও লাভবান হবেন। দেশের বাজারে আদার চাহিদা অনেকটাই পুরণ হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park