1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুকে স্মরণ করতে তাঁর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়।

রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী ও আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করে এক বিশাল র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মাং মারমার সভাপতিত্বে আলোচনা সভা,কেক কাটা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য (তাড়াশ রায়গঞ্জ) অধাপক ডা. মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নজরুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন, পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park