1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

তাড়াশে ফাতেমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিল আরিফ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর ফাতেমা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন আসামী আরিফুল ইসলাম।

এর আগে গত ২ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর যৌথ দল গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুস্য নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও তার বাবা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামীর মধ্যে আরিফুল ইসলাম আজ শনিবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলম এতথ্য নিশ্চিত করে বলেন, বাবা-ছেলেকে গ্রেপ্তারের পর তাদের আদালতে নেয়া হয়। সন্ধ্যায় আরিফুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় , তাড়াশ উপজেলার ভাটারা গ্রামে জহির উদ্দিন সঙ্গে প্রতিবেশি নজরুল ইসলামের (গ্রেপ্তারকৃত আসামি) পারিবারিক কলহ চলে আসছিলো। এরই জেরে গত ৮ জানুয়ারী আসামীরা জহির উদ্দিনের মা ফাতেমা বেগম (৬০), তার স্ত্রী ও তার ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশের লঠি, লোহার রড, সাবল দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে। এতে তারা গুরুতর আহত হন। পরে প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জেন ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় নিহতের ছেলে জহির উদ্দিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলেন। ২ ফ্রেব্রুয়ারী রাতে আসামী নজরুল ইসলাম ও তার ছেলে আরিফুল ইসলাম কে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park