1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তাড়াশে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় অর্ধশত স্টল অংশ গ্রহন করে। স্থানীয় ডেইরী মালিক ও খামারীরা এ প্রদর্শনী মেলায় অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। প্রধান অতিথি প্রদর্শনী স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভুমি) মো. খালিদ হাসান, পৌর মেয়র মো. আব্দুল রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মসগুল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( অতিরিক্ত) ড. মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক, তাড়াশ প্রেসক্লাব সভাপতি এম. আতিকুল ইসলাম বুলবুল প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park