1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৪ বার পঠিত

লুৎফর রহমান তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত মোঃ রবিন (২০) তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মানিক কর্মকারের ছেলে।
ভুক্তভোগী তরুণী (১৬) অভিযুক্তের চাচাতো বোন ও একই গ্রামের বাসিন্ধা।

তাড়াশ থানার (ওসি) তদন্ত নুরে আলম জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ভিকটিম নারীর বয়স নির্ধারণ, ধর্ষণের প্রমাণে ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ টেস্ট করার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হবে। সেইসঙ্গে জবানবন্দি নেওয়ার জন্য সিরাজগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগীর মা শাপলা খাতুন জানান, ‘গত ২০ মে সোমবার আমার এক নিকটতম আত্নীয় মারা যাওয়ার কারণে বাড়ীর দায়িত্ব ভাসুর মানিক কর্মকারের কাছে দিয়ে যাই। দাফনের কাজ দেরি হওয়ায় তাকে গোয়ালে গরু তোলা ও মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান বাড়িতে রবিন গিয়েছে।এই কথা শোনার পর পরই বাড়িতে চলে আসি। এসে দেখি আমার প্রতিবন্ধী মেয়ে কান্না করছে। কাপড়চোপড় খোলা। রবিন বাড়িতে নেই ।এ ঘটনা দেখার পর আমার ভাসুর মানিক কে ফোন দিয়ে বিষয়টি জানাই সে বলে আমার ছেলে ভুল করেছে ওকে ক্ষমা করে দাও তোমার মেয়ে প্রতিবন্ধী কিন্তু আমার ছেলে ভালো তার জীবন নষ্ট হয়ে যাবে। কিছু টাকা নিয়ে সমাধান করে দাও।
পরের দিন মঙ্গলবার সকালে থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছি ।তারপর থেকেই থানায় আছি। পুলিশ কি করবে বুঝতে পারছিনা।

এ বিষয়ে অভিযুক্ত রবিনের বক্তব্য নেওয়া জন্য তার বাড়িতে গেলে জানতে পারি রবিন বাড়িতে নেই। কোথায় আছে কেউ বলতে পারে না ।
এ ঘটনায় বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা, মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park