1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে পবিত্র রমজান মাসে বেড়েছে বেলের চাহিদা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২৯ বার পঠিত

সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র রমজান মাসে বেড়েছে বেলের চাহিদা। স্থানীয়দের চাহিদা মিটিয়ে আড়ত থেকে বেল পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়।

সরেজমিনে দেখা গেছে, তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারের বেলের আড়তে কাজ করছেন ১৬ জন শ্রমিক। আড়তের একস্থানে জড়ো করে রাখা হয়েছে বেল। ব্রাশ দিয়ে মেজে বেল পরিষ্কার করছে শ্রমিকরা। অন্যরা সেগুলো বস্তায় ভরে মাপ দিচ্ছে। তারপর বিক্রি করা হচ্ছে পাইকারদের কাছে। খুচরো বিক্রির উদ্দেশ্যে পাইকাররা সেগুলো নিয়ে যাচ্ছে ঢাকা শহরে।

পাবনার সাথিয়া উপজেলার খাদেম আলী বলেন, আমার বাড়িতে ১টি বেল গাছ আছে। ৯০ কেজি বেল আড়তে ৬ হাজার টাকায় বিক্রি করেছি।

নাটোরের সিংড়া উপজেলার কোরবান হোসেন বলেন, আমার বাড়ির পরিত্যক্ত আঙিনায় দুইটি গাছ আছে। নিজেদের খাওয়ার পরও ১৫ থেকে ২০ হাজার টাকার বেল বিক্রি করি প্রতিবছর।

আড়তদার আল-আমিন হোসেন বলেন, সিরাজগঞ্জ ছাড়াও নাটোর, পাবনা ও বগুড়া জেলার বেল আসে আমার আড়তে। এ ৪ জেলায় কোথাও বেলের আড়ত নাই। আগে প্রতিদিন ঢাকায় এক ট্রাক বেল যেত। কিন্তু রমজানে চাহিদা বেড়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে কেনাবেচা।

রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম রয়েছে । পাশাপাশি, বিভিন্ন খনিজ ও ফাইবারসহ পুষ্টি উপাদান থাকায় এ ফল হজমের জন্য ভালো। বেল গাছ অযত্ন–অবহেলায় জন্মায় বলে আমরা এর গুরুত্ব বুঝি না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park