1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে নামাজরত দাদিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে নামাজরত অবস্থায় ভাতিজা ও নাতিদের মারধরে আহত বৃদ্ধা ৫ দিন পর মারা গেছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের বড়ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম ওই গ্রামের মৃত হাসমত আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিহতের ছেলে জহিরের স্ত্রী রেশমার সঙ্গে নাতি আরিফের স্ত্রী মীমের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর নিহতের আরেক ছেলে হাসানের স্ত্রী মেহেরজান ঝগড়া থামাতে গেলে উভয়পক্ষের মধ্যে আরও বেশি ঝগড়া শুরু হয়। ওই সময় নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও তার ছেলে আরিফ এবং আরেক ভাতিজা আলমাছ আলী ও তার দুই ছেলে বাদশা ও ইমন মিলে লাঠিসোটা দিয়ে নিহতের ছেলের বউ রেশমা ও মেহেরজানকে মারধর করে এবং ঘরের ভিতর গিয়ে নামাজরত অবস্থায় থাকা বৃদ্ধা ফাতেমা বেগমকেও মারধর করে আহত করেন।

আহত অবস্থায় ওইদিনই ফাতেমা বেগমকে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে বুধবার তাকে বাড়িতে আনা হয়। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park