1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে জরাজীর্ণ বন বিভাগের কার্যালয়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

সাব্বির মির্জা (তাড়াশ)প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ৪২ বছর আগে নির্মাণ করা হয় উপজেলা বন বিভাগের অফিস ভবন। দীর্ঘদিনেও সংস্কার হয়নি ভবনটি। নতুন কোনো ভবনও নির্মাণ করা হয়নি। বন বিভাগের নির্ধারিত ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার কথা থাকলেও ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উপজেলা বন কর্মকর্তা নিজ বাড়িতে কাগজপত্র রেখে অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে জনবল সংকটের কারণে চারাবীজ উৎপাদন, চারা আবর্তন, বাগান কর্তনসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার তাড়াশ পৌর সদরে ১৯৮০ সালে নির্মিত আধা পাকা ভবনে সরকারি হাঁস-মুরগির খামার কার্যালয় করা হয়। পরে হাঁস-মুরগির খামারের কার্যক্রম বন্ধ হলে ওই ভবনেই উপজেলা বন বিভাগের অফিস স্থাপন করা হয়।

বন বিভাগের কার্যালয়টি দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এক পাশে অল্প জায়গাজুড়ে বারান্দা থাকলেও ঘরের চালা নেই। ২০১৫ সালে ঝড়ে ভবনের ব্যাপক ক্ষতি হয়। টিনের চালা উড়ে যায়। জোড়াতালি টিনের চালা দিয়ে সাত বছর ধরে কার্যালয়ে কাজকর্ম চালিয়ে আসছেন বন কর্মকর্তা ও মালি। এরই মধ্যে টিনের চালা নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে ভেতরে পানি পড়ে। ভবনের দেয়ালে বড় বড় ফাটল ধরেছে। ভেতরে নেই কোনো আসবাবপত্র। এদিকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষিত হলেও ওই কার্যালয়ে নেই বিদ্যুৎ সংযোগ।

উপজেলা বন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ৪২ বছর আগে নির্মাণ করা হয় উপজেলা বন বিভাগের অফিস ভবন। নির্মাণের পর আর কোনো সংস্কার কাজ করা হয়নি। ফলে বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। উপায় না থাকায় বর্তমানে উপজেলা বন বিভাগের কাগজপত্র বাড়িতে রেখে কার্যক্রম চালানো হচ্ছে। বার বার বিষয়টি সংশ্লিষ্টদের জানানোর পর দুই বছর আগে বন অধিদপ্তরের কার্যালয়ে ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠাতে বলে। সে প্রস্তাবও অধিদপ্তর বরাবর পাঠানো হয়। কিন্তু দীর্ঘদিনেও ভবন নির্মাণের কোনো অগ্রগতি হয়নি।

কর্মরত মালি জয়নুল আবেদীন জানান, ২০১৫ সালে কালবৈশাখীতে জরাজীর্ণ ভবনের চালা উড়ে যায়। ফাটল ধরে ভবনের দেয়ালে। আর ওই ঝড়ে একেবারেই পরিত্যক্ত হয়ে পড়ে উপজেলা বন বিভাগের কার্যালয়টি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park