1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

তাড়াশে জমে উঠছে ঈদবাজার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে জমে উঠছে এবারের ঈদবাজার। ঈদুল ফিতর সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষ, শিশু-কিশোরেরা। সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে দোকানপাট। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করছে মানুষ। ক্রেতাদের ভিড় দেখে খুশি বিক্রেতারা। গত দুই বছর লোকসানের পর আবার লাভের মুখ দেখা যাবে বলে মনে করেছেন তাঁরা।

তাড়াশ বাজার ঘুরে দেখা যায়, পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে। ক্রেতা আকর্ষণে বাড়তি সাজসজ্জা ও নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন ব্যবসায়ীরা।
ঈদ সামনে রেখে দোকানগুলোতে নারীদের নিত্যনতুন ডিজাইনের শাড়ি বিক্রি হচ্ছে। মেয়ের থ্রিপিস, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, ছিট কাপড় বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া ছেলেদের গ্যাবার্ডিন প্যান্ট, হাফশার্ট, ফতুয়া ও পাঞ্জাবি বিক্রি হতে দেখা গেছে।
ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়ের সঙ্গে মিল রেখে কেনাকাটা করছেন তাঁরা।

তাড়াশ বাজারের জান্নাতি ফ্যাশান হাউসে পোশাক কিনতে এসেছিলেন মুক্তা মির্জা । তিনি জানান, রোজার আগে পরিবার ও নিজের জন্য কেনাকাটা শেষ করতে চেয়েছিলেন। ভালো ও সুন্দর সংগ্রহ শেষ হয়ে যাবে, তাই আগেভাগে পোশাক কিনে নিয়েছেন। তবে আয়ের সঙ্গে মিল রেখে কেনাকাটা করতে হচ্ছে তাঁকে।

তাড়াশ বাজারের কাপড় ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলাম জানান, এবার রমজানের শুরু থেকেই ক্রেতারা আসছেন। বিক্রিও ভালো। তিনি আরও বলেন পোশাকের সমাহার আর বাইরে ঝুলছে দেশি-বিদেশি কাপড়ের নমুনা। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে রকমারি পোশাক শোভা পাচ্ছে। দেশি ছাড়াও পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের পোশাকের পসরা সাজিয়েছে দোকানগুলো।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, ‘মানুষ যেন কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এ জন্য বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ক্রেতা রাশীদা খাতুন বলেন, ‘বাজার ঘুরে দেখছি, পছন্দ হলে আর দামে মিললেই কিনে নেব। কাপড়ের চেয়ে জুতার দাম বেশি মনে হচ্ছে।’

তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, এবার পরিবারের সদস্যদের জন্য কিনতে হবে। ঈদের বাজারে পোশাক ও জুতার দাম বেশিই থাকে। তারপরও স্বজনদের খুশি করতে কিনতে হয়।

তাড়াশ বাজারের ব্যবসায়ী মো মাসুদ রানা বলেন, ‘ঢাকা থেকেই বেশি দামে আমাদের ক্রয় করতে হচ্ছে। এখানকার বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়। অনেকে মনে করেন, আমরা ইচ্ছে করেই দাম বাড়িয়ে দিয়েছি। তবে বাজারে ক্রেতাদের সমাগম হচ্ছে। দুই বছর পর এবার ভালো বিক্রি হবে বলে মনে হয়।’

তাড়াশ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো আনোয়ার হোসেন খাঁন বলেন, ‘ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা নতুনভাবে প্রস্তুতি নিয়েছেন। এখন থেকেই ঈদের বাজার জমে উঠেছে। ঈদের কাছাকাছি সময়ে ক্রেতাদের আরও চাপ বাড়বে। ক্রেতারা যেন স্বস্তিতে ঈদের জিনিসপত্র ক্রয় করতে পারে, এ বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park