1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

সাব্বির মির্জা, (তাড়াশ)প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক চাল ব্যবসায়ীর বৃক্রিকৃত ৪২ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২৫ মার্চ) বিকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের

বাবু লাল রজক ব্যবসায়ীদের কাছে ৪২ বস্তা বিক্রি করার সময় চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেল ৩ টার দিকে স্থানীয় কেউ মুঠোফোনে ফোন করে ওই চাল ব্যবসায়ীর বাড়িতে সরকারি চাল বিক্রি করার কথা খবর দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমাকে। পরে তিনি বিষয়টি তাড়াশ উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহিন আলমকে জানালে তিনি ঘটনা স্থলে গিয়ে প্রশাসনের সহায়তায় সরকারি ৪২ বস্তা চাউল জব্দ করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও চাল ব্যবসায়ী বাবু লাল রজক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, জব্দ করা সরকারি চাল থানায় নিয়ে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park