1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তাড়াশে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম! গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

সাব্বির মির্জা,(তাড়াশ)প্রতিনিধিঃ

দাবিকৃত দুই লাখ টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামে। এই অভিযোগে শ্রী রতন কুমার বাদী হয়ে ৭ জনের নামে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২/৩ জনকে।
মামলার প্রধান আসামি ও বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের শ্রী বিপুল সরকারের ছেলে শ্রী প্রবীর সরকার (৪৬), শ্রী পুলক সরকার (৩৭), শ্রী প্রভাষ সরকার (৩৯), শ্রী পৃথৃীদেব সরকার (৩২), শ্রী পলাশ সরকার (২৮), ও একই ইউনিয়নের বিনোদপুর গ্রামের শ্রী মিঠুন সরকার (৩৪),পিতা শ্রী হরশিত সরকার, পিতা মৃত দুঃখ রাম সরকারের ছেলে শ্রী দিবেন সরকার (৫৩),কে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ ।
মামলার বাদি শ্রী রতন কুমার বলেন, আসামিরা বিভিন্ন সময়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে নানা রকম ভয় ভীতি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় চাঁদাবাজরা গত ১০ এপ্রিল বুধবার সকালে দোকানে প্রবেশ করে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে।
তিনি  চাঁদা দেওয়ার কথা অস্বীকার করলে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়। সেই সাথে তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এর প্রতিবাদ করলে তারা তাকে বেধড়ক মারপিট করে। এতে তিনি শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। 
 স্থানীয়রা এগিয়ে আসলে চাঁদাবাজরা ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরবর্তীতে তাকে নিয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে শ্রী দিবেন সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি আসামী গুলো গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। 

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park