1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৮৯ বার পঠিত

সাব্বির মির্জা,তড়াশ প্রতিনিধিঃ

কলেজের প্রধান ফটকের সামনে ৬টি সুসজ্জিত ঘোড়ার গাড়ি প্রস্তুত। কলেজ প্রাঙ্গন থেকে গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে আছে শিক্ষক-শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর শিক্ষক বের হয়ে এলেন এবং উঠে বসলেন ঘোড়ার গাড়িতে। করতালি দিয়ে স্বাগত জানালো সবাই। শিক্ষকরা তাকে পৌঁছে দিলো বাড়িতে।
বৃহস্পতিবার (২৭ জুন) সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার জে,আই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দৃশ্য ছিল এমন। কলেজের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীগণ এ আয়োজন করেন। এ আয়োজন দেখে অবসর গ্রহণকারী শিক্ষক আবেগে আপ্লুত হয়ে পড়েন।
জানা যায়, জে আই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা মিলে অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করেন। পাপড়ি ছিটিয়ে শুরুতেই ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। তারপর স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী শিক্ষককে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। শেষে ফুল সজ্জিত ৬টি ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদায়ী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, আজ আমি বিদায় সংবর্ধনা নিচ্ছি, কিন্তু আমার দোয়া রেখে গেলাম। সন্তানেরা লেখাপড়া করে যখন অনেক বড় হবে, তখন আমাদের কথা মনে পড়বে। আমি চাই তারা নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। তিনি আরোও বলেন, আমাকে যেভাবে সম্মানের সাথে বিদায় দিয়েছে এটা আমার আমৃত্যু স্মরণ থাকবে। অনেক শাসন আদর করে এই প্রতিষ্ঠানে কাজ করেছি। আমি চাই সবাই ভালো থাকুক। মাঝেমধ্যেই লেখাপড়ার খোঁজ নিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানে আসব।
জে আই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সোলায়মান হোসেন কবির বলেন , শিক্ষক যখন তার চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন তিনি অনেক কষ্ট পান। সহকর্মী শিক্ষক ও সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুব কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই আমরা ব্যতিক্রমী এমন আয়োজন করেছি। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।আমার ধারণা তাড়াশে এই প্রথম এমন উৎসবের বিদায়। প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park