1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

তাড়াশে গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩১০ বার পঠিত


সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে পাখি খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৭ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পাখি ওই গ্রামের হোসাইনের স্ত্রী। দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক জানান, ৫/৭ বছর আগে

মাধাইনগর ইউনিয়নে মালসিন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে পাখি খাতুনকে বিয়ে করে আনেন মাঝদক্ষিণা গ্রামের আরশাফ আলীর ছেলে হোসাইন।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় সময় উভয়ের মধ্যে ঝগড়া হয়। রাত ১০টার সময় জানতে পারি নিজ ঘরে পাখির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park