1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে এক রাতে ২ কৃষকের ১১ গরু চুরি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার পঠিত

সাব্বির মির্জা,(তাড়াশ)প্রতিনিধি:

সিরাজগঞ্জে তাড়াশে এক রাতে দুই কৃষকের ১১টি গরু চুরি হয়েছে। গত বুধবার (৩ এপ্রিল)  রাতে উপজেলার  তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে  এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, চুরি হওয়া ১১টি গরুর মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক তমিজউদ্দিনের পাঁচটি, খলিলুর রহমানের ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

 স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় মনসুর রহমান  বলেন, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ১১ ফেব্রুয়ারি রাতে কালিদাস নীল গ্রামের মজনু মিয়ার পাঁচটি গরু চুরি হয়। অনেক কৃষক রাত জেগে তাঁদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন।

তাড়াশ থানার অফিসার (ওসি) তদন্ত মো. নূরে আলম  বলেন, ‘গরুর চুরির বিষয়টি আমি এবং সার্কেল এসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park