1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

তাড়াশে  আ.লীগের শোক র‍্যালী 

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সাব্বির মির্জা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও ৮টি ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সব সহযোগী সংগঠন র‍্যালীতে যোগ দেয়। তাড়াশ উপজেলা আ.লীগের কার্যালয়ে থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয় এই র‍্যালী।

শোক র‍্যালীর পর তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন তাড়াশ উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার । 

প্রধান বক্তা  সঞ্জিত কর্মকার  বলেন, অনেক তথ্যচিত্র, ডকুমেন্টারিতে দেখেছি শিশু রাসেলকে বঙ্গবন্ধু সব জায়গায় নিয়ে যেতেন। নৃশংস ঘাতক দল তাকেও শেষ করে দিয়েছে। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু পরিবারকে হারানোর এই শোক আমরা বহন করে যেতে হবে। বঙ্গবন্ধু কখনো ক্ষমতার জন্য যুদ্ধ করেননি। তিনি আজীবন আন্দোলন করেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। না হলে সিরিয়া, ইরাক, পাকিস্তানের চেয়েও খারাপ পরিণতি হবে।    আলোচনা সভায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, অধ্যক্ষ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা ইসলাম,  পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইসচেয়ারম্যান ম. ম. জর্জিয়াস মিলন রুবেল,  উপজেলা  স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল খালেক পিয়াস, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাউজামান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিলুর রহমান হাবিব,  সদর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারন সম্পাদকমীর  বকুল সহ ছাত্র লীগ,  শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park