1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে আনারস প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৫৯ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশের বারোয়ারী বট তলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যার প্রার্থী সঞ্চিত কর্মকারের নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
সঞ্চিত কর্মকার এবারের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
সোমবার বিকেলে তাড়াশ পৌর সদরের বারোয়ারী বটতলায় ওই নির্বাচনী অফিস উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস ছামাদ খন্দকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রজত ঘোষ।
এ সময বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. করিম বকশ, অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, প্রভাষক মোক্তার হোসেন, আলহাজ হোসেন, জাকির হোসেন রনি, মহিলা নেত্রী মিনতি রানী বসাক প্রমূখ।
এবারের নির্বাচনে আনারস প্রতীককে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এমন লক্ষ নিয়ে মাঠে নেমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার আহবান জানান বক্তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park