1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

তাড়াশের নওগাঁয় জিন্দানী (রহঃ)এর মাজারে অর্থ আত্মসাৎ, আদালতে মামলা দায়ের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩৩ বার পঠিত

সাব্বির মির্জা, তাড়াশ থেকেঃ

সিরাজগঞ্জে তাড়াশে নওগাঁয় হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) এর মাজার শরীফের অর্থ আত্মসাৎ করায় মোতওয়াল্লী মো. আব্দুল হাই সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত কাল বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি ) সিরাজগঞ্জ আমলি আদালতে দায়ের করেছেন হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফের সহকারী মোতওয়াল্লী মো. ফরিদার রহমান। মাজার শরীফটি ওয়াকফ স্টেটের অন্তর্ভুক্ত। যার ইসি নং ১৪৩৫।
মামলা সূত্রে জানা গেছে, নওগাঁ হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফের উন্নয়ন প্রকল্পের টাকা পয়সার হিসাব- নিকাশ নিয়ে মাজার পরিচালনা কমিটির সদস্য ও এলাকার প্রধান মাতব্বরদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান মোতওয়াল্লী মো. আব্দুল হাই সরকার ১৯,১৫,০০০/= টাকার গড়মিল পরিলক্ষিত হয়। অর্থাৎ তিনি ওই পরিমান টাকার কোন হিসাব দিতে পারেন নি। ফলে তিনি ওই পরিমান টাকা আত্মসাত করেছেন বলে প্রতীয়মান হয। এ ছাড়াও আব্দুল হাই সরকার ২০২২ সালের ফেব্রুয়ারী মাস থেকে ২০২৪ সালের জানুয়ারী মাস পর্যন্ত উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত ৪২ লক্ষ টাকার মধ্যে ৩৬ লক্ষ টাকা উত্তোলন করে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। তিনি ১৯ জুন২০২২ তারিখে পুকুর লীজের ১ লক্ষ টাকা ব্যয় না করে আত্মসাৎ করেন। ২০২৩ সালের আগস্ট মাসে মাজারে দানকৃত একটি গরু বিক্রির ৩০ হাজার টাকা, ২০২২ সালে মাজারের ইট বিক্রির ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেন।
এ ছাড়াও ২০২২ – ২০২৩ অর্থ বছরে ওয়াকফ স্টেট কর্তৃক নীরিক্ষায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্যাশ বহিতে গড়মিল পাওয়ার যায়। এ ছাড়াও আগস্ট ২০২৩ সাল হতে ২০ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত আয়- ব্যয়ের কোন হিসাব অনুমোদন করা নাই।
মাজার শরীফের অর্থ আত্মসাতের বিষয়ে কমিটির সদস্য ও এলাকার প্রধান মাতব্বরগণ জিজ্ঞেসা করলে তিনি আত্মসাতকৃত অর্থ ফেরৎ দিতে সম্মতি জানান। কিন্তু তিনি পরবর্তিতে উক্ত টাকা ফেরৎ না দিয়ে প্রতারণার আশ্রয় নেন।

হযরত শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার শরীফের অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে মোতওয়াল্লী মো. আব্দুল হাই সরকার অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার নিকট সকল ডকুমেন্টস আছে। আমি ডকুমেন্টসের আলোকে কথা বলবো। তাছাড়াও ইউএনও স্যার কমিটির সভাপতি। তার মাধ্যমেই সবকিছু হয়েছে।
এ প্রসঙ্গে মাজার কমিটির সভাপতি  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও- ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার ( ভুমি) মো. খালিদ হাসান বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park