1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশের নওগাঁয় ঐতিহ্যবাহী বউ মেলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় বার্ষিক তিনদিন ব্যাপী ওরশ শরীফের শেষ দিনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বউ মেলা।
শনিবার (১৬ মার্চ) সকাল থেকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহ) মাজার এলাকায় ওই বউ মেলা অনুষ্ঠিত হয়। মাজার এলাকাসহ আশেপাশের গ্রাম এলাকার শত শত বউ-শাশুড়িসহ কিশোরীরা এ মেলায় উৎসবের আমেজে কেনাকাটা করছেন।
আয়োজক কমিটির সদস্য আশরাফ আলী বাবলু জানান, তাড়াশ, উল্লাপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই চার উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলার স্থল সরগরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে করে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকায় বউ-শাশুড়ির মিলন মেলায় পরিণত হয়।
শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারের মোতাওয়াল্লি আব্দুল হাই সরকার জানান, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহ) আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন শনিবার এই ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়।
মেলার বিশেষ আকর্ষণ কাঠের তৈরি আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই মিষ্টান্ন থেকে সব কিছুই পাওয়া যায়। বছরের একটি দিন বউমেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-ঝিও নাওরে আনা হয়। ফলে এলাকায় নারীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park