1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তাড়াশে ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দিরে লীলা কীর্তন শুরু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় ৩০০ বছ‌রের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দিরে ৩২ প্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তনের শুরু হয়েছে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় তাড়াশ উপজেলা সদরে রাধা গোবিন্দ মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩২ প্রহর ব্যাপি অষ্টকালীন লীলা কীর্তনের উদ্বোধন করা হয়।
অষ্টকালীন লীলা কীর্তনে সভাপতিত্ব করেন উপজেলা সনাতন সংস্থার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) নজরুল ইসলাম, উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক ও উপ‌জেলা আওয়ামী লীগ এর তথ‌্য ও গ‌বেষনা বিষয়ক সম্পাদক সনাতন দাশ, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপ‌জেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক রজত ঘোষ ও সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ স্যান্যাল ও সাধারণ সম্পাদক শ্যামসুন্দর টুটুল, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, পৌর কাউন্সিলর শামীম সরকার ও বাবু তালুকদার, সাংবাদিক  নেতা ও উপ‌জেলা সেচ্ছা‌সেবক লীগের সহ সভাপ‌তি মৃণাল সরকার মিলু প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park