1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াশে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩২ বার পঠিত

সাব্বির মির্জা,(তাড়াশ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ইদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে তাড়াশ পৌর শিশু পার্কে ইদ আনন্দ মেলার শুভ উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমা। ইদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক এই মেলার আয়োজন করেছেন।
বৃহস্পতিবার (১১ এ‌প্রিল) সকালে ইদের দিন মেলার শুভ উদ্বোধন করা হয়। ইদ আনন্দ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতি ১ ডিজিএম নিরাপদ দাস, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বাবু তালুকদার, মওদুদ আহমেদ মানিক, জেসমিন খাতুন ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। পৌরবাসীর বিনোদনের একমাত্র স্থান তাড়াশ পৌর শিশু পার্ক। মেলার মূল আকর্ষণ নাগরদোলা, ট্রেন চরকিসহ মেলায় বিভিন্ন পসরা নিয়ে বসেছে দোকানীরা ।
এ বিষ‌য়ে তাড়াশ পৌর মেয়র আব্দুর রাজ্জাক বলেন, তাড়াশের মানুষের বিনোদনের জন্য সবধরনের কাজ করে যাব। এরই অংশ হিসেবে ইদ ও পহেলা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। মূলত শিশু ও কিশোরদের জন্যই এই মেলার আয়োজন করা হয়। তবে মেলায় শিশু-কিশোর ছাড়া ও সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।অভিভাবকদের সঙ্গে মেলায় ইদের আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park