1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডিবি পরিচয়ে যুব ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক ব্যবসায়ীর ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই এর অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৩ মার্চ রায়গঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।অভিযোগকারী ব্যবসায়ী সজীব আহমেদ মনির বগুড়া জেলার সদর থানার ফুলদিঘী গ্রামের আব্দুল মোমিনের ছেলে। অভিযুক্তরা হলেন রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক আলামিনসহ ছয়জন। লিখিত অভিযোগে মনির উল্লেখ করেছেন, ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ চারজন প্রাইভেট কারে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে অভি হাইওয়ে ভিলা নামে একটি রেস্টুরেন্টে তারা থামেন। খাওয়া শেষে গাড়িতে ওঠার সময় মাইকেল, ইলিয়াস, আলামিনসহ ছয়জন প্রাইভেটকার ও মোটরসাইকেলে এসে তাদের আটকান। তারা ডিবি পরিচয় দিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেন। পরে দেশীয় অস্ত্রের মুখে সঙ্গে থাকা ব্যবসার টাকা ছিনিয়ে নেন।মনির বলেন, সিরাজগঞ্জের বেলকুচির সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। তারা টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুজনকে মারধরও করেন। নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিযোগ দিতে দেরি হয়।রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. মাইকেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা নির্বাচনী ওয়ার্ক করে এসে রেস্টুরেন্টে খাচ্ছিলাম। এ সময় কিছু অপরিচিত লোক দেখে সন্দেহ হয়। তাদের হাতে নির্বাচনী লিফলেট ছিল। সেখানে তাদের সঙ্গে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর থেকে বেশি কিছু নয়। নির্বাচন পরে শুনি তারা এমন অভিযোগ করেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস বলেন, ঘটনার ১৫ দিন পর অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। অভিযোগে কী বলা হয়েছে, জানি না। তবে এটা জেলা পরিষদ নির্বাচন নিয়ে ঘটনা। নির্বাচনে তারা একটি পক্ষ ছিল। তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে।রায়গঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park