1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলে দলীয় কার্যালয় দুধ দিয়ে ধুয়ে স্বতন্ত্র প্রার্থীর ছবি টানালেন আ’লীগ নেতা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

জহুরুল ইসলাম:
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়িতে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় দুধ দিয়ে ধুয়ে নৌকা প্রতীকের প্রার্থীর ব্যানার খুলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ব্যানার টানানোর অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সদর উপজেলার পোড়াবাড়ি বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুন-অর-রশিদের ব্যানার খুলে ঈগল প্রতীকের প্রার্থী মো. ছানোয়ার হোসেনের ব্যানার লাগিয়েছেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা নৌকা প্রতীকের অনুসারীদের বাড়ি-ঘরে হামলা, মামলা ও হুমকি দিচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সদর আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুন-অর-রশিদ।

সংবাদ সম্মেলনে মামুন-অর-রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সদর আসনে নৌকার মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন কালো টাকা ছড়িয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নৌকার নেতা-কর্মীদের হুমকি-ধমকি দিয়ে তার পক্ষে কাজ করিয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নেতা কর্মীদের উপর হামলা, মামলা ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্তমানে বাড়ি ছাড়া। আমি এর প্রতিবাদ জানাই।

তিনি বলেন, পোড়াবাড়ি আওয়ামী লীগ কার্যালয় দুধ দিয়ে ধুয়ে আমার ব্যানারের পরিবর্তে সেখানে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার লাগিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। গালা ইউনিয়নের সূত্রধরপাড়ায় সাধন চন্দ্র, ঘারিন্দা ইউনিয়নে বড়রিয়া গ্রামে স্বাধীন, মগড়ার চৌরাকররা গ্রামের স্বাধীন, মাজেদুর, শামীমসহ নৌকার অসংখ্য নেতা-কর্মীকে হুমকি ও মারধর করছেন মো. ছানোয়ারের নেতাকর্মীরা। এ সব ঘটনায় পৃথক পৃথকভাবে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তাদের শাস্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক বলেন, জহিরুল ইসলাম
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করেছেন। তাতে কোন আপত্তি নেই। আওয়ামী লীগের কার্যালয় তিনি দুধ দিয়ে ধুয়ে স্বতন্ত্র প্রার্থীর ছবি লাগানোর কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমি ঈগলের নির্বাচন করেছি। তবে অফিস দুধ দিয়ে পরিস্কার করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের ঈগল প্রতীকের নির্বাচিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বলেন, আমার কোন সন্ত্রাসী বাহিনী ও কালো টাকা নেই। এছাড়া কোন প্রকার কালো টাকা ছড়াই নাই। নৌকার প্রার্থী কালো টাকা ছড়ানোর কারণে আমি ভোট কম পেয়েছি। তা না হলে আমি আরও অনেক বেশি ভোট পেতাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park