1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতু পূর্ব-ঢাকা রেল লাইনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় শুক্রবার (২ ফেব্রæয়ারি) রাত পৌনে নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেল সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হচ্ছেন, রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে রতন (৩২) ও রতনের শিশুপুত্র সানি (৬)।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজশাহীগামী দূরপাল্লার একটি বাস আনালিয়াবাড়ী এলাকায় হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে বাসটি মেরামত করার সময় কিছু যাত্রী নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এসময় নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুসহ ওই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক নারী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তৈয়ব জানান, হতাহতরা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছার পর বিকল হয়। মেরামতের সময় তারা বাস থেকে নেমে রেল লাইনে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য। তিনি আরও জানান, এ ঘটনায় নিহত রতনের স্ত্রী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park