1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

জাল টাকা রাখার দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

জাল টাকা রাখার দায়ে সাইফুল ইসলাম নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ (যুগ্ম দায়রা জজ ১ম আদালত) এর বিচারক সুপ্রিয়া রহমান এই কারাদণ্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম তাড়াশ উপজেলার মহেষ রোহারী গ্রামের হাসান ফকিরের ছেলে।

এই আদালতের এ পি, পি মোঃ রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাতে র‍্যাব-১২ এর সদস্যরা তাড়াশ থানা ও তার আশপাশ এলাকায় ডিউটি করছিল।

এসময় র‍্যাব সদস্যদের কাছে খবর আসে তাড়াশ থানার মহেশ রোহারী গ্রামে মোঃ সাইফুল ইসলামের বাড়িতে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করলে মোঃ সাইফুল ইসলাম কে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়ের নগদ ৫৭ হাজার ৭৩০ টাকা এবং ৮ হাজার ৩০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মামলা চলাকালে ৭ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আসামি সাইফুল ইসলাম কে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park