1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা “আল্লামা সাঈদী কুরআনভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে” — আরিফুল ইসলাম সোহেল

জাতীয় পার্টি-আওয়ামী লীগ সমঝোতার নেপথ্যে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

এবারও নির্বাচনী মাঠে নেই শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধান দলগুলোর নির্বাচনে আসা জরুরি। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া জাতীয় পার্টি (জাপা)। ভোটের মাঠে নিজেদের কদর বাড়াতে নানান ফন্দি-ফিকির করে দলটি। এবারও ‘নাটক’ কম হয়নি। রওশন এরশাদ-জিএম কাদের দ্বন্দ্ব, আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় বৈঠক, রওশন-রাঙ্গা-ফিরোজ রশীদের ছিটকে পড়া এখনো আলোচনায়। শেষমেশ নির্বাচনে আসার ঘোষণা ও ২৬ আসনে দফা-রফা। কী ছিল এই সমঝোতার নেপথ্যে?

নানা নাটকীয়তার পর গত ২৭ নভেম্বর ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করে জাপা। এরপর শুরু হয় দফায় দফায় বৈঠক। যার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাসীনদের কাছ থেকে সমঝোতার ভিত্তিতে আসন বাগানো। শেষ পর্যন্ত ২৬ আসন ছাড়তে রাজি হয়েছে আওয়ামী লীগ। আর এসব সমঝোতার আসনে প্রার্থী দলের জ্যেষ্ঠ নেতারা। আপস-রফার এ নির্বাচনের বিষয়টি ভালোভাবে নেননি দলটির তৃণমূল নেতারা।

রোববার (১৭ ডিসেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের দিনের প্রথমভাগে অনেক জল্পনা জন্ম দিয়ে শেষ বিকেলে জাপা জানায় তারা নির্বাচনে থাকছে। দুপুর সাড়ে ১২টার দিকেও জাপা মহাসচিব জানান নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের চেয়ারম্যান সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

বিকেলে খবর আসে, আওয়ামী লীগ এবার জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিচ্ছে। বিকেল সাড়ে ৩টার পর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়ে বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিযোগিতামূলক হয়, আমরা সে লক্ষ্যে কাজ করবো। নির্বাচন করার জন্য সব প্রার্থীকে আজ আমরা চিঠি (প্রতীক বরাদ্দের দলীয়পত্র) দিচ্ছি।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, কিছু কিছু আসনে আমাদের অনেক সিনিয়র নেতা আছেন। এসব আসনে যারা নির্বাচন করেন তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে এমন একটা অবস্থা আছে। কিন্তু নির্বাচনে আমরা যাচ্ছি এটা বড় কথা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৯টি আসন ছেড়ে দেয়। জাপা ২৩টি আসনে জিতে সংসদে বিরোধী দলের আসনে বসে। এবার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় তিনটি আসন কমে যাওয়ায় জাপা নেতারা কিছুটা অসন্তুষ্ট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park