1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২ দিনব্যাপী সাথী শিক্ষাশিবির ২০২৫ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৭৪ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২ দিনব্যাপী সাথী শিক্ষাশিবির জেলা সভাপতি আলহাজ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় সিরাজগঞ্জ দারুল ইসলাম ট্রাস্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়া এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি শামীম রেজা, সাবেক জেলা সভাপতি এডভোকেট ছদরুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ইসমাইল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ইসলামী ছাত্রশিবির জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিক, জাতির প্রত্যাশা পূরণে নিজেদের নৈতিক মান, একাডেমিক যোগ্যতা অর্জন করতে হবে, দেশের এই চ্যালেঞ্জিং সময়ে ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রনেতা ফখরুল ইসলাম বলেন, সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হিসেবে আগে নিজেদের সততায়, যোগ্যতায় বলীয়ান হতে হবে, জাগতিক জ্ঞানের পাশাপাশি কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে।
অন্যান্য বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাথীদেরকে মেধার সাথে নৈতিকতার সমন্বয় সাধন করে পথহারা ছাত্র-যুবকদের উন্নত নৈতিক চরিত্রের পথে ইসলামী আদর্শের পতাকাতলে সংঘবদ্ধ করার আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park