1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

ছাত্রকে যৌন নির্যাতন মামলায় সেই বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত

জহুরুল ইসলাম:
এক স্কুল ছাত্রকে যৌন নির্যাতন মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরে পলাতক থাকা অবস্থায় বহিস্কৃত বিএনপি নেতা জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। এক স্কুল ছাত্রকে যৌন নির্যাতনের মামলা থাকায় গ্রেপ্তারের পর তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারী) রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ কারনে মঙ্গলবার রাতে জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করে জেলা বিএনপি। এরপর থেকে সে গা-ঢাকা দিয়েছিল। নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী ওই শিশু চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park