1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চৌহালীতে প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের চৌহালীতে এই প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের মেজর (অবঃ) মনজুর কাদের কারিগরি কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম।

প্রধান বক্তা জেলা নায়েবে আমির ও সাবেক বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম। চৌহালী উপজেলা জামায়াতের আমির মাও. আবু সাইদ মোঃ সালেহ সভাপতিত্ব করেন।

এসময় টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, বেলকুচি উপজেলা আমির ও সাবেক প্যাণেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ – জামায়াত প্রতিষ্ঠার পর যমুনার ভাঙন কবলিত দুর্গম চৌহালী উপজেলায় এই প্রথমবারে মত প্রকাশ্যে কর্মী সম্মেলনে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জামায়াত নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সরকারি ভাবে দুর্ঘম ঘোষিত চৌহালী উপজেলা। দুর্গম চৌহালীতে ইতোপূর্বে যত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সবাই নিজেদের ভাগ্যের উন্নয়ন করলেও জনগনের কোন উন্নয়ন করেনি। নদী ভাঙন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বঞ্চিত চৌহালীবাসিকে সিদ্ধান্ত নিয়ে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তির পাশে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park