1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চৌহালীতে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২২০ বার পঠিত


শরীফুল ইসলাম ইন্না

ডাকাতি মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওরফে ওসমান ডাকাত কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে এথ্য নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বলেন, টাঙ্গাইল জেলার মির্জার পুর থানায় একটি ডাকাতি মামলায় আনোয়ার হোসেন ওরফে ওসমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল ৯মার্চ সে টাঙ্গাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলে মির্জাপুর থানা পুলিশ আমাকে জানিয়েছে।

ওসি আরো বলেন, আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ওসমান ডাকাত হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরির সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।

এর আগে গত ৮ মার্চ বিকেলে চৌহালী উপজেলার খাষকাউলিয়া গ্রামে চৌহালী থানা পুলিশের সহায়তায় আনোয়ার হোসেন ওরফে ওসমানকে গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ।

এবিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গতবছরের ১৪ ডিসেম্বর মির্জাপুরে একটি হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে ওসমান ডাকাত জড়িত। আমরা তাকে চৌহালী থেকে গ্রেপ্তার করি। পরে তিনি মালামাল লুটের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনার সঙ্গে ওসমান ডাকাত সহ আরো ৬ ডাকাত জড়িত বলে তিনি আদালতে স্বীকার করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park