1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চৌহালীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাত্রশিবির এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে। চৌহালী উপজেলা সদরের একটি অডিটোরিয়াম এ আজ এই সংবর্ধনার আয়োজন করে চৌহালী উপজেলা ছাত্রশিবির। এই সংবর্ধনা অনুষ্ঠানে চৌহালী উপজেলা ছাত্রশিবির এর সভাপতি তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা ছাত্রশিবির এর সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা হোসাইন আহমেদ, সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,
আজকের মেধাবী ছাত্র আগামীতে দেশ পরিচালনা করবে। দেশ মেধাবীদের দিকে তাকিয়ে আছে। তাই মেধাবীদের নিজেদেরকে সৎ,যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তারা এই কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে দেশ গড়ার জন্য কৃতিদের নিজেদেরকে উৎসর্গ করার আহবান জানান। এছাড়া তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যাতে কোন কার্যক্রম পরিচালনা করে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশের বিঘ্ন ঘটাতে না পারে সে বিষয়ে সজাগ থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park