1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

চৌহালীতে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বলাৎকারের শিকার শিশুটি (১৪) স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

শিশুটি অভিযোগ করে জানায় , মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ওই শিশুটির সঙ্গে বিএনপি নেতা জুয়েল ফকিরের পরিচয় হয়। এর পর শনিবার বিকেলে বাজার এলাকায় স্থানীয় বিএনপির একটি জনসভা চলাকালে সেখানে তাদের সঙ্গে দেখা হয়। সেই সুত্র ধরে শনিবার দিবাগত রাত ১১টার দিকে শিশুটিকে জরুরী কথা আছে বলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে যায় জুয়েল। এর পর সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে।

এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ হতে থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা যথোপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের ফিরিয়ে আনেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দলের সাধারণ সম্পাদকে দায়িত্ব দিয়েছেন।

অভিযুক্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির এমন ঘটনার কথা অস্বীকার করে বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শিশু বলাৎকারের বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park