1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২০২ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বিবিএন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ (সোমবার) সকাল ১০ টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামাল পাশা পাভেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সদস্য নজরুল ইসলাম (মাষ্টার), এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়্যের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ করা হয়। পরের ষষ্ঠ থেকে দশম শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে চেয়ার খেলা হাড়িভাঙ্গা ৮০০ মিটার দৌড় সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।
পরে খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত উল শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের লিটন,এরশাদ আলী, ধর্ম শিক্ষক মোলভী বেলাল হোসেন সহ আরো বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park