1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই চালকের মৃত্যু ,

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৯৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় বালুভর্তি ডাম্পার ট্রাকের ধাক্কায় চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
এ সময় ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হয়েছেন গাড়ির ভেতরে ওই অটোরিকশার চালক মো: আবদুস সফুর (৩৭) এর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রীজের দক্ষিণ পাশে গাছবাড়িয়া কলঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক মো. আবদুস সফুরের বাড়ি
সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকার ইছামতি আলী নগরে।তাঁর স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা যায়, ঘটনার দিন বিকেল ৩টার সময় ১টি সিএনজি পটিয়া থেকে গ্যাস নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে কেরানিহাট যাচ্ছিলেন।

পথিমধ্যে কলঘরে ট্রাফিক পুলিশের চেক পোস্টে পুলিশ দাঁড়াতে সংকেত দিলে সিএনজি চালক গাড়িটি ফিরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অপর একটি বালুভর্তি ডাম্পার গাড়ি ঘটনাস্থলে দাঁড়ায়।

এ সময় সিএনজির সাথে বালুভর্তি ডাম্পার গাড়ির ধাক্কা লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিএনজিতে আগুন লেগে যায়।

এদিকে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের উপস্থিতির কথা শোনা গেলেও হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেছেন, ‘হাইওয়ে পুলিশের কোনো টিম সেখানে ছিল না।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
বালুবর্তি ড্রাম্পার ট্রাকের সাথে সিএনজি ধাক্কা লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনের সূত্রপাত ঘটে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park