1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

গৃহবধূর গোসলের ভিডিও করে দুই যুবক আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

কাজিপুর প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে গোসলের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৬ অক্টোবর) উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ওসি নুরে আলম।

আটককৃতরা হলেন মাইজবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাকিবুল হাসান ও একই গ্রামের খোকন মণ্ডলের ছেলে শামিম রেজা বাবু।
এর আগে ধুনট উপজেলার বাকসাপাড়া গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে আবুল হাসান বাদী হয়ে কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে কাজিপুর থানায় হস্তান্তর করেছেন কাজিপুর ক্যাম্পের সেনাবাহিনী।
থানা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার বাকসাপাড়া গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন বিয়ে করেন মাইজবাড়ি গ্রামে। ভুক্তভোগী নারীর বাথরুমে গোপন ক্যামেরা লাগায় বখাটে রাকিবুল ইসলাম মিস্টার ও শামীম রেজা বাবু। পরে গোপনে ওই নারীর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, তারা গোপনে গোসলের ভিডিও ধারণ করে ভুক্তভোগী পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে ভুক্তভোগী পরিবার কাজিপুর সেনাবাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে যৌথ অভিযানে তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park