1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

গণঅধিকার পরিষদ এর প্রতিক সহ নিবন্ধন প্রাপ্তিতে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,

গণ অধিকার পরিষদ (জিওপি) নিবন্ধন ও প্রতিক প্রাপ্তিতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ শহীদ মিনারের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ইউসুফ আলী,জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সহ গণ,যুব,ছাত্র,শ্রমিক অধিকার পরিষদের জেলা,উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জননেতা ভিপি নুরুল হক নুর এবং জননেতা রাশেদ খানের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতা বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে৷ ভিপি নুরের নেতৃত্বে ২০১৮ সালে এই যাত্রা শুরু হয়েছিল। আমরা সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আমাদের নিবন্ধন দেয়া হয় নি৷ এখন আমরা নিবন্ধন পেয়েছি। আমাদের প্রতিক ট্রাক। আমরা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
নেতারা আরো বলেন আইনের শাসন প্রতিষ্ঠায়,দুর্নীতি মুক্ত ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করে এবং সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে,নুরুল হক নূর ও রাশেদ খান এর পরিষদকে সু সংগঠিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park